স্বাস্থ্য

বাড়ছে করোনার সংক্রমণ, শনাক্ত ২০০ ছাড়াল

ফাইল ছবি
ফাইল ছবি

দেশে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ২৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ২১৯ জন। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিন ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১২৮ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৮৮। আগের দিন এই হার ছিল ৩ দশমিক শূন্য ৫৬।

শনাক্ত রোগীদের মধ্যে ২১৯ জন ঢাকার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৯, রাজশাহীতে ২ ও বরিশাল বিভাগে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাকি বিভাগগুলোয় কোনো রোগী শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৬ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ