স্বাস্থ্য

৪০তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা ২৬ জুন শুরু

ফাইল ছবি
ফাইল ছবি

৪০তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত ১ হাজার ৯৬৩ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঢাকার ৯টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে আটটায় শুরু হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পিএসসির নেওয়া প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রও ছবিসহ সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট দিনে বোর্ডের সভাপতির কাছে প্রত্যেক প্রার্থীকে সরকারি ট্রেজারি অথবা বাংলাদেশ ব্যাংকের ১-২৭১১-০০০০-২৬৮১ কোড নম্বরে ৫০ টাকা জমা দিয়ে জমাকৃত মূল ট্রেজারি চালান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০ টাকা বোর্ডের কাছে জমা দিতে হবে।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২, পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ