স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গু
ডেঙ্গু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৪ জনে।

আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে ৯১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জন ঢাকার বাইরে। এ পর্যন্ত মোট ১ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজন রোগী মারা গেছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট এক হাজার ৩৯৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৬৪ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ