স্বাস্থ্য

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

 ফাইল ছবি
ফাইল ছবি

প্রাণীদেহে সফলভাবে ট্রায়ালের পর এবার মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো করোনা প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স। রোববার (১৭ জুলাই) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি জানান , রোববার (১৭ জুলাই) তারা মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়েছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

গ্লোব বায়োটেক কর্তৃক উদ্ভাবিত বঙ্গভ্যাক্স টিকা প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে খরগোশ, ইঁদুর ও বানরে প্রয়োগে নিরাপদ ও কার্যকরী প্রমাণিত হওয়ায় এর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ ২৩ নভেম্বর, ২০২১ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নৈতিক অনুমোদন দেয়।

এরপর বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় ছিল গ্লোব বায়োটেক।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ