স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে

 ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রমের শুরুতে ঢাকা শহরের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১ আগস্ট) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, শিশুদের টিকা কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুদ আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে এলেই দিনক্ষণ ঠিক করে আমরা টিকা কার্যক্রম শুরু করবো।

শিশুদের টিকার নিবন্ধন প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমাকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সুরক্ষা অ্যাপস বাচ্চাদের নিবন্ধনের জন্যে খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।’

এদিকে ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন)। এ বয়সসীমার শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

এরইমধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ