স্বাস্থ্য

বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

 ফাইল ছবি
ফাইল ছবি

পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বাংলাদেশকে ফাইজারের আরো ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের চালানটি শিশুদের জন্য অনুদানের টিকার দ্বিতীয় চালান। এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাস প্রতিরোধী টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পাওয়া অনুদানের করোনা টিকার দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে বলেও জানায় দূতাবাস।

এছাড়া করোনা মহামারি মোকবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ