স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

করোনা
করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৩০ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ৫ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ৩৮৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ