ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি আসনে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধির বিরুদ্ধে টেলিভিশন তারকা ও রাজনীতিক স্মৃতি ইরানিকে প্রার্থী করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির এক বৈঠক শেষে এ ঘোষণা আসে।
নির্বাচনে রাহুল গান্ধির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় লাভ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্মৃতি। রাজ্যসভায় ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক এ টেলিভিশন তারকার হেরে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে বিজেপি।
এদিকে, কমিটির বৈঠকে রায়বেরিলি আসনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় আগরওয়ালকে প্রার্থী করেছে বিজেপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: