চিলির উত্তরাঞ্চলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই চিলিসহ দক্ষিণ আমেরিকার উপকূলীয় দেশ পেরু, ইকুয়েডর, কলম্বিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। দুর্গত এলাকা থেকে প্রায় ১০ হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রতলের মাত্র সাড়ে ১২ মাইল নীচে এবং ব্যাপ্তি ১০০ কিলোমিটার জুড়ে।
এর আগে গত ১৬ মার্চ চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: