যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় এক বন্দুকধারীসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন ১৬ জন। স্থানীয় সময় বুধবার এ হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘাঁটিতে এলোপাতাড়ি গুলি ছোড়ে সেনাবাহিনীর এক সদস্য ও পরে নিজকে গুলি করে। বেশ কয়েকদিন ধরে হামলাকারী এ সেনাকর্মকর্তা মানসিক চাপে ভুগছিলেন বলেও জানান সামরিক বাহিনীর এ মুখপাত্র।
এদিকে, সামরিক ঘাঁটিতে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: