আন্তর্জাতিক

সোনিয়া বিরুদ্ধে অভিযোগ তুললেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি-সোনিয়া
নরেন্দ্র মোদি-সোনিয়া

ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এবার সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুললেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। সোনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, মোদির এ অভিযোগ নাকচ করে দিয়ে সোনিয়া বলেছেন, নির্বাচনে কোনো ধরনের মেরুকরণ করতে চায় না কংগ্রেস।

ভারতের রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে ধর্মের গুরুত্ব। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি। দিল্লিতে জামা মসজিদের শাহী ইমাম আহমেদ বুখারিসহ সংখ্যালঘু মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর রায়বেরিলিতে স্থানীয় মাজারে চাদর জড়ান সোনিয়া।

এবারের নির্বাচনে ধর্মনিরপেক্ষ ভোট কোনোভাবেই ভাগাভাগি না হওয়ার আর্জি জানান তিনি। এরপরই সোনিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা।

বৃহস্পতিবার গাজিয়াবাদ ও গুরগাঁওয়ে' নির্বাচনী সমাবেশে, ইমাম বুখারির সঙ্গে কংগ্রেস সভানেত্রীর বৈঠকের উল্লেখ করে মোদী বলেন, সংখ্যালঘুদের ভোট পেতে সাম্প্রদায়িক রাজনীতির পথে হাঁটছেন সোনিয়া।

ধর্মকে ভিত্তি করে ভোট চাওয়া আইনের লঙ্ঘন মন্তব্য করে নির্বাচন কমিশনকে কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

বক্তব্যে কংগ্রেস সহ-সভাপতি, সোনিয়ার ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রাকেও আক্রমণ করে কথা বলেন মোদী।

এদিকে, মোদির এ অভিযোগ নাকচ করে দিয়ে সোনিয়া বলেছেন, নির্বাচনে কোনো ধরনের মেরুকরণ করতে চায় না কংগ্রেস।


দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ