নিখোঁজ মালয়েশিয় বিমান এমএইচ-৩৭০ ব্ল্যাকবক্সের সন্ধানে এবার ভারত মহাসাগরের গভীরে তল্লাশি শুরু হয়েছে।
পিনগার লোকেটর নামে ছোট্ট একটি ক্যামেরা লাগানো ২টি মেশিনের সাহায্যে ভারত মহাসাগরের দক্ষিণাংশে এ অভিযান শুরু করেছে অনুসন্ধানকারী দল। এরই মধ্যে সাগরের ২৪০ কিলোমিটার গভীরে অনুসন্ধান কাজ শুরু করা হয়েছে। পিনগার লোকেটরের মাধ্যমেই ব্লাকবক্সের খোঁজ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন পার্থের যৌথ অনুসন্ধান দলের প্রধান অ্যাঙ্গাস হিউসটন।
এদিকে, আকাশ পথে ও জলের ওপর থেকেও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে অত্যাধুনিক ১৪টি বিমান ও ৯টি জাহাজ।
গত ৮ মার্চ ২ শ৩৯জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: