আন্তর্জাতিক

কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটির ইতিহাসে গণতান্ত্রিকভাবে এবারই প্রথম ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ।
বিবিসি সুত্র মতে, প্রেসিডেন্ট পদে লড়ছেন ৮ জন। এদের ৩ জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এরা হলেন: আব্দুল্লাহ আব্দুল্লাহ, আশরাফ গণি এবং জালমাই রসুল। যেকোনো মূল্যে নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন তালেবান।
এদিকে, নির্বাচনের মাত্র একদিন আগে দেশটিতে সংবাদসংস্থা এপির জার্মান ফটোসাংবাদিক আনিয়া নিডরিংহাউস গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার খোস্ত শহরে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের গুলিতে মারা যান তিনি।







দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ