ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জোট বাইরের কারো সমর্থন ছাড়াই সরকার গঠন করতে যাচ্ছে। দুটি জনমত জরিপে এমন আভাস পাওয়া গেছে।
শুক্রবার ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির জনমত জরিপে বলা হয় বিজেপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী বিজেপি নেতৃত্বধীন এনডিএ পাবে ২৫৯ আসন যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে মাত্র ১৩টি আসন কম, কংগ্রেস পাবে ১২৩টি এবং অন্যান্যরা ১৬১টি। জরিপ অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস পাবে অন্তত ২৮টি আসন।
এদিকে, এ দিনই দেশটির অপর একটি সংবাদমাধ্যম জি নিউজ তাদের জনমত জরিপের ফলাফল প্রকাশ করে। এখানেও বিজেপিরই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হওয়ার আভাস রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: