ভারতের ১৬তম সাধারণ নির্বাচন শুরু হচ্ছে মঙ্গলবার। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের এ নির্বাচনে মোট ৯ দফায় ভোট নেয়া হবে।
প্রথম ধাপে ৭ এপ্রিল আসামের ১৪টি আসনের মধ্যে ৫টি এবং ত্রিপুরার ২টি আসনের মধ্যে ১টি আসনে ভোট হবে।
এদিকে, আগামীকাল মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শেষ বেলায় প্রচারণায় ব্যস্ত ছিল সব রাজনৈতিক দলই। মাসব্যাপী ধাপে ধাপে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ১২ মে। ১৬ মে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ৮১ কোটি ৪৫ লাখ। ভোট নেয়া হবে ৯ লাখ ৩০ হাজার কেন্দ্রে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা।
এদিকে, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সহযোগী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় উসকানিমূলক বক্তব্যের অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: