একদিন বিরতির পর বুধবার ভারতের লোকসভা দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ দিন উত্তর-পূর্ব ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুনাচল প্রদেশ ও মেঘালয়ের ৭টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এগুলোর মধ্যে অরুণাচল প্রদেশে হচ্ছে ২টি, মণিপুরে ১টি, মেঘালয়ে ২টি, মিজোরাম রাজ্যে ১টি ও নাগাল্যান্ডে ১টি আসন।
তবে মিজোরাম রাজ্যে সোমবার থেকে ৭২ ঘণ্টার বনধের ডাক দেওয়ায় মঙ্গলবার নির্বাচন কমিশন এ রাজ্যের নির্ধারিত ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দিয়েছে।
এদিকে, লোকসভা নির্বাচকে ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনিক সংঘাতে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ডিএম, এডিএম ও এসপিদে বদলির বিষয়ে কমিশনের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
আর রাজ্য সরকার প্রয়োজনীয় নির্দেশ না মানলে পশ্চিমবঙ্গের কয়েকটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হবে বলেও সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।