নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটির অনুসন্ধানে আরো সঙ্কেতের অপেক্ষায় আছেন উদ্ধারকর্মীরা। এর আগে অস্ট্রেলিয়ান একটি জাহাজের রিসিভারে দুটি সঙ্কেত ধরা পড়ে যা সম্ভাব্য হারিয়ে যাওয়া বিমানটির ব্ল্যাক বক্সের হতে পারে ধারণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিবিসি সূত্র মতে, রোববার থেকে সেই সঙ্কেত পাওয়া যাচ্ছে না। সঙ্কেত পুনরায় পেলে অনুসন্ধাকারীদল তাদের কার্যক্রম আরো বাড়াবে। সমুদ্রের গভীরে অনুসন্ধান কার্যক্রমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উদ্ধারকারীদের এ অপেক্ষা বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।
গত ৮ মার্চ বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান এমএইচ ত্রি সেভেন ২৩৯ জন যাত্রী নিয়ে হারিয়ে যায়। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে জানা গেছে, এটি ভারত মহাসগারেই বিধ্বস্ত হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: