আন্তর্জাতিক

মার্কিন আদালতে সোনিয়া পাসপোর্টের কপি দিতে অস্বীকৃতি

সভানেত্রী সোনিয়া গান্ধী
সভানেত্রী সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মার্কিন আদালতকে তার পাসপোর্টের কপি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিগত ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গাকে কেন্দ্র করে মার্কিন এক আদালত তার কাছে পাসপোর্ট চাওয়ায় তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে তা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, ভারত সরকার তাকে একাজ করার অনুমতি দেবে না।মঙ্গলবার এনডিটিভি’র খবরে এ কথা বলা হয়।

‘শিখস ফর জাস্টিস’ নামের একটি মানবাধিকার গ্র“প ১৯৮৪ সালের দাঙ্গার নেতৃত্বে থাকা দলীয় লোকজনকে সোনিয়া গান্ধী আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। শিখ দেহরক্ষীর হাতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রাণ হারানোর পর শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়।

খবরে বলা হয়, সোনিয়া চিঠির মাধ্যমে ব্রুকলিনের আদালতকে জানিয়েছে, নিরাপত্তার কারণে ভারত সরকার তাকে তার পাসপোর্টের কপি জমা দেওয়ার অনুমতি দিচ্ছে না।

নিউইয়র্কে আদালতের কোনো সমন সোনিয়া পাননি এ কথা বলার পর বিচারক সোনিয়াকে তার পাসপোর্ট জমা দিতে বলেন। কারণ তিনি গত বছর ২ থেকে ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ছিলেন কিনা তা পাসপোর্ট থেকে জানা যাবে। ওই সময়ে আদালত তাকে তলব করে। কিন্তু তিনি তা পাননি বলে জানান।

‘শিখস ফর জাস্টিস’ বলছে ওই সময়ে সোনিয়া নিউইয়র্কের স্লোয়ান ক্যাটেরিং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তারা হাসপাতালের স্টাফের কাছে আদালতের সমন কপি পৌঁছে দেন।

সোনিয়ার আইনজীবী জানান, তিনি কিছুই গোপন করছেন না এবং মামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

‘শিখস ফর জাস্টিস’ আরো বলছে, পাসপোর্ট না দেয়া এটাই প্রমাণ করে আদালতের সমন জারির ওই সময়ে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন।

এদিকে সোনিয়া মার্কিন আদালতের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে একটি পিটিশান দায়ের করেছেন। সূত্র: বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ