আন্তর্জাতিক

আট কর্মকর্তার বদলি মেনে নিলেন মমতা

মমতা
মমতা

শেষ পর্যন্ত বিতর্কিত আট কর্মকর্তার বদলি মেনে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তাদের পরিবর্তে কারা ওইসব পদে যোগ দেবেন তা সরকারই ঠিক করবে বলে সূত্র জানিয়েছে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে সোমবার রাজ্যের ৮ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু কাউকেই বদলি করতে দেবেন না বলে কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা।

এর পরিপ্রেক্ষিতে ৫ জেলায় নির্বাচন বাতিল বা স্থগিতের আভাস দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার আবারো শারীরিকভাবে লাঞ্ছিত হলেন আম আদমি পার্টি-এএপি'র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে, একদিন বিরতির পর বুধবার অনুষ্ঠিত হবে লোকসভা দ্বিতীয় ধাপের নির্বাচন। এদিন নাগাল্যান্ড, মণিপুর, অরুনাচল প্রদেশ ও মেঘালয়ের ৬টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ