পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার কাঁচা বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, ইসলামাবাদের কাঁচা বাজারে যখন জনসমাগম ঘটে তখনই পেয়ারা রাখা একটি ঝুঁড়িতে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় ১৮ জন নিহত এবং কমপক্ষে ৩৯ জন আহত হন। এ হামলার কারণ কেউ জানাতে পারেননি।
ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদর দফতর বেশ খানিকটা দূরে। বোমা বিস্ফোরণে মাটিতে দেড় মিটার গর্ত তৈরি হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ১৫ জনের লাশ পেয়েছেন। এছাড়া আহত ৩৫ জনকেও এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটলো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: