ইউক্রেনের বিষয়ে রাশিয়া আর কোনো হস্তক্ষেপ করলে তা ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে মন্তব্য করলেন ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন।
বিবিসি সূত্র মতে, রাসমুসেন বলেন, ইউক্রেনের স্থিতিশীলতা নষ্ট না করে এর পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে মস্কোর উচিত রুশ সেনাদের সরিয়ে নেয়া।
একইসঙ্গে চলমান সঙ্কট নিরসনে কিয়েভ কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সংলাপে বসতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
ক্রিমিয়ার পর ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল দানিয়েস্কের স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে নতুন সঙ্কট নিরসনে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: