ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে সৃষ্ট গোলযোগে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বুধবার টেলিফোনে ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনা করেন।
বিবিসি সূত্র মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এ কথা জানিয়েছেন।
এর আগে দেশটিতে নতুন করে সৃষ্ট সঙ্কট যে কোনো উপায়ে নিরসন করতে পূর্বাঞ্চলীয় রুশপন্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকোভ। রাজনৈতিকভাবে সমঝোতায় না আসলে বলপ্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানেরও হুঁশিয়ারি দেন তিনি।
গত রোববার পূর্বাঞ্চলীয় শহর খারকভ, দানিয়েস্ক, লুহান্স দখল করে রুশপন্থীরা। পরে খারকভ থেকে তাদের হটিয়ে দেয়ার দাবি করেছে কিয়েভ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: