ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে বৃহস্পতিবার ৯১টি আসনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলবে।
বিবিসি সূত্র মতে, আসনগুলোর মধ্যে দিল্লিতে হচ্ছে ৭টি, উত্তর প্রদেশে ১০টি, বিহারে ৬টি, হরিয়ানা, উড়িষ্যা ও মহারাষ্ট্রে ১০টি, কেরালায় ২০, ৪টি আসন ঝাড়খণ্ড এবং মধ্য প্রদেশে ৯ টি আসনে ভোটগ্রহন হচ্ছে। এছাড়া, ছত্তিশগড়, চন্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং জম্মু ও কাশ্মীরে একটি করে আসন এ ভোট হচ্ছে।
এ নির্বাচনে প্রভাবশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন লোকসভার স্পিকার মীরা কুমার, কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী কমল নাথ, কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল ও শশীর থারুর, বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারি, কংগ্রেস নেতা ইমরান মাসুদ, সাবেক সেনাপ্রধান ভিকে সিং, হর্ষবর্ধনের মতো নেতারা।
এদিকে, বিহারে ভোট শুরু কয়েক ঘণ্টা আগে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।