অবশেষে নরেন্দ্র মোদি স্কুল শিক্ষিকা যশোদাবেনকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেন। বৃহস্পতিবার ভাদোদারা লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা করার সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী জানান তিনি বিবাহিত।
জিনিউজ সূত্র মতে, নির্বাচন কমিশনকে দেয়া একটি হলফনামায় মোদি এ প্রথমবার নিজেকে বিবাহিত হিসাবে স্বীকার করলেন। এতোদিন পর্যন্ত হলফনামায় স্ত্রী বা স্বামীর নাম লেখার জন্য নির্ধারিত স্থানটি ফাঁকাই রাখতেন মোদি। ২০১২ সালের গুজরাত বিধানসভা নির্বাচনেও ওই স্থানটি ফাঁকাই রেখে ছিলেন তিনি।
যদিও এই বার মনোনয়ন পেশ করার সময় হলফনামায় স্ত্রীর নাম লিখলেও তিনি জানিয়েছেন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কী? তা তিনি জানেন না।
বুধবার মোদি মনোনয়ন পত্র জমা দিলেও ভাদোদরা জেলা নির্বাচন কতৃপক্ষ তার হলফনামাটি সমাহর্তলয়ের বোর্ডে মধ্যরাত অবধি টাঙিয়ে রাখে। যদিও হলফনামাটি গুজরাতের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এখনও আপলোড করা হয়নি।