ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে বৃহস্পতিবার গড়ে ৬৩% ভোট পড়েছে—যা ২০০৯ সালের নির্বাচনের চেয়ে ২% বেশি। ১০টি রাজ্য ও রাজধানী দিল্লিসহ ভারতের ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোট দিলেন কমপক্ষে ১২ কোটি ভোটার।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে কেরালায় ৭৬%। দিল্লিতে এবার রেকর্ড ৬৪%, যা গতবারের চেয়ে ১২% বেশি। আর সাম্প্রদায়িক স্পর্শকাতর মোজাফফর নগরে ২০০৯ সালের নির্বাচনের চেয়ে ১৪% বেশি ভোট পড়েছে। আর বাকী রাজ্যগুলোতেও উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে বলে দাবি কমিশনের।
এদিকে, গত সোমবার থেকে ৭২ ঘণ্টার বনধের কারণে বুধবারের স্থগিত হওয়া মিজোরামের একটি আসনে ভোটগ্রহণ চলছে। (সূত্র : এনডিটিভি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: