দক্ষিণ ভারত মহাসাগরের গভীর থেকে পাওয়া তরঙ্গ সঙ্কেত মালয়েশীয়ার নিখোঁজ বিমানটির বলে ‘আস্থাশীল’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। শুক্রবার চীনের সাংহাইয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তল্লাশি এলাকার পরিধি কমিয়ে আনা হয়েছে। অনুসন্ধানকারী দল এখন যে পর্যায়ে আছে সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিমানটির ব্ল্যাকবক্সের কার্যকারিতা ক্রমেই কমছে। কয়েক কিলোমিটার দূরত্বেই ব্ল্যাকবক্সটি রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ার উদ্ধারকারী জাহাজ এর আগে ৪ বার সঙ্কেত ধারণ করছে। তবে বৃহস্পতিবার পাওয়া পঞ্চম সংকেতটি ফ্লাইট এমএইচ-৩৭০ বলে মনে করা হচ্ছে।
গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশীয় এয়ারলাইন্সের বিমানটি। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: