আন্তর্জাতিক

ভারতে ৭টি আসনে নির্বাচন চলছে

ভারতে নির্বাচন
ভারতে নির্বাচন

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে গোয়া, আসাম, ত্রিপুরা ও সিকিমের ৭টি আসনে ভোটগ্রহণ চলছে। এ আসনগুলিতে ভোটার সংখ্যা ৫০ লাখ। গোয়ার ২টি আসনেই কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টির প্রার্থীতা রয়েছে।

উত্তর গোয়ায় কংগ্রেসের হয়ে রবি নায়েক, বিজেপির শ্রীপদ নায়েক এবং এএপির দত্তরাম দেশাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দক্ষিণ গোয়ায় কংগ্রেসের আলেক্সো রেগিনালদো লরেসকো, বিজেপির নরেন্দ্র সাওয়াইকার এবং এএপির স্বাতি কেরকার রয়েছেন।

ত্রিপুরার একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আর আসামের ১৪টি আসনের মধ্যে তিনটিতে নির্বাচন হচ্ছে।

এদিকে, শনিবার উত্তর প্রদেশের আমেথি আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করার কথা রয়েছে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধির। এরইমধ্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে তার স্ত্রীর সঙ্গে থাকার পরামর্শ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে হরিয়ানার নারীদের এক গ্রামসভা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ