ইউক্রেনের স্বশাসিত অঞ্চল দানিয়েস্কের সরকারি ভবনগুলো এখনো অবরুদ্ধ করে রেখেছে রুশপন্থীরা। এরইমধ্যে অঞ্চলটির স্লোভেইনস্ক শহরে একটি পুলিশ স্টেশন দখল করেছে একদল অস্ত্রধারী।
বিবিসি সূত্র মতে, এসময় তারা পুলিশের দিকে গুলি ও গ্রেনেড ছুঁড়ে এর দখল নেয়। তবে এতে কেউই হতাহত হয় নি। তবে জানা গেছে, দানিয়েস্কের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে একটি স্বাধীন সংগঠন এ হামলা চালিয়েছে। ক্রিমিয়ার পর রাশিয়ায় অন্তর্ভূক্ত হতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও গণভোটের দাবি জানিয়ে আসছে দানিয়েস্কে রুশপন্থীরা।
এদিকে, ইউক্রেনে আর কোন সঙ্কট তৈরি করলে রাশিয়ার বিরুদ্ধে আরো নতুন নিষেধাজ্ঞা আরোপে সমর্থন দিবে বলে জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: