ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার ৪টি রাজ্যের সাতটি আসনের মধ্যে গোয়ায় রেকর্ড ৭৬.৮২% ভোট পড়েছে। যা গতবারের চেয়ে ২১% বেশি।
দিল্লিতে নির্বাচন কমিশন জানায়, তবে ৭ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় ৮১.৮%। সিকিমে ভোট দিয়েছেন ৭৬% ভোটার, আর আসামে ৭৫% ভোট পড়েছে। ভোট চলাকালীন সময় ছত্তিশগড়ে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর মাওবাদী সন্ত্রাসীদের পৃথক হামলায় ১২ জন নিহত হয়েছেন।
এদিকে, শনিবার দুপুরে উত্তর প্রদেশের আমেথি আসন থেকে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। কমিশনে জমা দেয়া হলফনামায় রাহুলের সম্পত্তির পরিমাণ ৯ কোটি ৪ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। গত ৫ বছরে তার সম্পত্তির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। (সূত্র : এনডিটিভি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: