নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বোর্নো প্রদেশের সিনেটর আহমেদ জান্নাহ জানিয়েছেন, রাজ্যটিতে কমপক্ষে ৩ দফা হামলা চালানো হয়। হামলাকারীরা ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার ওই অঞ্চলের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও দুটি গ্রামে হামলা চালিয়ে ১৩৫ জনকে হত্যা করে তারা।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বোর্নো প্রদেশে গত ৪ মাসের সহিংসতায় কমপক্ষে ১৪শো মানুষ প্রাণ হারিয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য বোকো হারাম ও নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীকে দায়ি করছে সংস্থাটি। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: