ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লাভিয়ানস্ক শহরের পর এবার ক্রামাটর্স্ক শহরের পুলিশ সদরদপ্তর দখলে নিয়েছে রুশপন্থিরা।
বিবিসি সূত্র মতে, ছদ্মবেশধারী একটি সশস্ত্র দলের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। অজ্ঞাত বন্দুকধারীরা শনিবার দানিয়েস্ক অঞ্চলের আরো বেশ কিছু সরকারি ভবন দখলে নিয়ে রাশিয়ার পতাকা উড়িয়ে দেয়। গত কয়েক সপ্তাহ ধরে পূর্বাঞ্চলীয় শহরগুলোতে সৃষ্ট অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ি করছে কিয়েভ সরকার। তবে রাশিয়া তাদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে শনিবার রুশপন্থি অস্ত্রধারীরা স্লেভিয়ানস্ক পুলিশ সদরদপ্তর দখলে নেয়ার পর সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: