ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনায় মুখর হলেন তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেতা জয়ললিতা।
কারুরে আয়োজিত সমাবেশে তিনি বিজেপির বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে বলেন,তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে কংগ্রেসের চেয়ে ভিন্ন কোনো অবস্থান নেই বিজেপির। এমনকি প্রধান বিরোধী এ দলটি তাদের নির্বাচনী ইশতেহারেও এসব বিষয় স্পষ্ট করে তুলে ধরে নি।
এদিকে নরেন্দ্র মোদি বলেছেন, জনগণের উন্নয়নের চেয়ে পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত তামিল নাড়ুর এআইএডিএমকে ও ডিএমকে দল।
এছাড়া, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে কটুক্তি করায় জনসভার ভিডিওচিত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: