ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ১৭ এপ্রিল ১০টি রাজ্যে ভোটগ্রহণ শুরু হচ্ছে। এরইমধ্যে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো।
এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের ৪টি আসন, উত্তরপ্রদেশ ১১টি আসন, রাজস্থানে ২০টি, মহারাষ্ট্রে ১৯টি, মধ্যপ্রদেশে ১০টি, কর্ণাটক ২৮টি, ঝাড়খন্ডে ৬টি, জম্মু ও কাশ্মিরে একটি, ছত্তিশগড় ৩টি এবং বিহারে ৭টি আসনে ভোট হবে।
এরইমধ্যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পক্ষ থেকে মঙ্গলবার গান্ধী পরিবারের আরেক সদস্য বরুণ গান্ধী সুলতানপুরে মনোনয়নপত্র জমা দিয়েছে।
এদিকে, উত্তর প্রদেশে মুসলিম ভোটারদের কাছে টানতে রাজ্যের বেশ কয়েকজন ইমামের সঙ্গে দেখা করেছেন বিজেপি সভাপতি রাজানাথ সিং।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: