ইউক্রেনে সরকারের বেধে দেয়া সময়সীমা উপেক্ষা করে দেশটির পূর্বাঞ্চলের কমপক্ষে ৮টি শহরের বিভিন্ন সরকারি ভবন এখনো দখল করে রেখেছে সেখানকার রুশপন্থী বিক্ষোভকারীরা।
বিবিসি সূত্র মতে, এ অবস্থায় সশস্ত্র এসব বিক্ষোভকারীদের স্থান ত্যাগের জন্য প্রেসিডেন্ট পুতিনকে তার প্রভাব খাটাতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।
তবে, ওবামার এমন আহ্বানে বরাবরের মতো ইউক্রেন ইস্যুতে মস্কোর কোন ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন পুতিন।
পুতিন বলেন, কিয়েভ নেতৃত্বে দুর্বলতার কারণেই আজ ইউক্রেনে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এরমধ্যে, ইউক্রেনে চলমান সঙ্কটে ইন্ধন দেয়ার অভিযোগ তুলে মস্কোর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: