আন্তর্জাতিক

ভারতে ৩য় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেল হিজড়া সম্প্রদায়

ভারত
ভারত

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেল ভারতের রূপান্তরকামী বা হিজড়া সম্প্রদায়। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে মর্যাদা দেয়া হয়।

একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে হিজড়াদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সমান অধিকার দিতে বলা হয়েছে।

হিজড়াদের হেনস্থা রুখতে কড়া ব্যবস্থা নেয়ার কথাও রায়ে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর উৎসবে মেতে ওঠে রূপান্তরকামী বা হিজড়া সম্প্রদায়।

হিজড়া সম্প্রদায়দের ভোটার আইডি, পাসপোর্ট ও গাড়ি চালানোর লাইসেন্সসহ সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। জাতীয় আইনী সেবা কর্তৃপক্ষ হিজড়াদের জন্য সমান অধিকার চেয়ে ২০১২ সালে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ