ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী চাচাতো ভাই বরুণ গান্ধীর বিরুদ্ধে পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন রজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী।
উত্তর প্রদেশের সুলতানপুর থেকে মনোনয়নপত্র জমা দেন নেহেরু-গান্ধী পরিবারের আরেক সদস্য বিজেপি নেতা বরুন গান্ধী। কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া চাচাতো ভাই বরুনের তীব্র সমালোচনা করেন প্রিয়াংঙ্কা গান্ধী। এক প্রতিক্রিয়ায় তিনি একে পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকার শামিল বলে অভিহিত করেন। একে পুরোপুরি আদর্শিক সংঘাত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
এদিকে, মোদির প্রধানমন্ত্রী হওয়াকে ‘ফ্যান্টাসি’র সঙ্গে তুলনা করেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভারতীয় সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে মমতা এ মন্তব্য করেছেন।
নির্বাচনে কোনো দলের কি অবস্থান এ নিয়ে থেমে নেই জনমত জরিপগুলো। মঙ্গলবার এনডিটিভির জনমত জরিপ দিল্লির ৭টি আসনের মধ্যে বিজিপির ছয়টি আসন আর এএপির একটি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
এছাড়া তামিলনাড়ুতে ৩৯টি আসনের মধ্যে জয়ললিতার এআইএডিএমকের কমপক্ষে ২২টি আসন পেতে পারে এমন আভাস মিলেছে জরিপে। এদিকে, মঙ্গলবার উত্তর প্রদেশের বারানশি আসনে মোদির বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে প্রচারণা শুরু করেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। এবারের লোকসভা নির্বাচনের সর্বশেষ ধাপে আগামী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের বারানশিতে। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির এবারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এই আসনে মোদির প্রতিপক্ষ দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। মোদিকে চ্যলেঞ্জ করে সকাল থেকে তিনি এই আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।