ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্রো মোদীর টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকার অনুষ্ঠানকে ‘পেইড নিউজ’ বলে অভিযোগ করেছে কংগ্রেস।
কংগ্রেসের দাবি বিজিপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই অর্থের বিনিময়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে মোদি এবং বিজেপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে এরইমধ্যে চিঠি পাঠিয়েছে কংগ্রেস।
ভারতের হিন্দিভাষী চ্যানেল ইন্ডিয়া টিভিতে গত ১৩ এপ্রিল সাক্ষাৎকার ভিত্তিক ওই অনুষ্ঠানে মোদি স্টেজে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে অংশ নেয়া মোদির সমর্থকদের বিজেপির সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, মঙ্গলবার টিভি নাইন নামের আরেকটি চ্যানেলকে সাক্ষাৎকার দেন মোদি। গুজরাটে ২০০২ সালের দাঙ্গার ঘটনায় কংগ্রেসের দাবি অনুযায়ি মোদি ক্ষমা চাইবে কিনা- প্রশ্ন করা হয়। এসময় তিনি প্রশ্নটিকে পাস কাটিয়ে কংগ্রেসকে নিজেদের পাপের প্রায়শ্চিত্য করার পরামর্শ দেন।