আন্তর্জাতিক

গার্সিয়া মার্কেজ আর নেই

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

কলম্বিয়ান লেখক, জাদু বাস্তবতার কারিগর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বৃহস্পতিবার মেক্সিকো সিটির নিজ বাড়িতে কলম্বিয়ান এ লেখক শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুস ও মূত্রনালির সংক্রমণের চিকিৎসা শেষে মাত্র কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মার্কেজ। ল্যাটিন আমেরিকার এই কিংবদন্তী সাহিত্যিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

ঘনিষ্টজনদের কাছে ‘গ্যাবো’ নামে পরিচিত মার্কেজের জন্ম ১৯২৭ সালের ৯ মার্চ। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু। ১৯৬৭ সালে প্রকাশিত তার ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি বিশ্ব জুড়ে সারা ফেলে দেয়। বিক্রি হয় কয়েক কোটি কপি।

স্প্যানিশ সাহিত্যে সর্বকালের সেরা লেখক হিসেবে গণ্য করা হয় মার্কেজকে। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। প্রখর রাজনীতি সচেতন এই লেখক সাবেক কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর ঘনিষ্ট বন্ধু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ