ইউক্রেনের পূর্বাঞ্চলের উত্তেজনা প্রশমনে সম্মত হয়েছে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সবধরনের অবৈধ সামরিক গোষ্ঠীকে ইউক্রেন ত্যাগ করতে বলার ব্যাপারে তারা একমত হয়েছে।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যারা এ সিদ্ধান্ত মেনে নেবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, আর যারা মানবে না তারা সর্বোচ্চ অপরাধে দণ্ডিত হবে। এ পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করবে ইউরোপের নিরাপত্তা সংগঠন (ওএসসিই)।
এদিকে, ইউক্রেনের অস্থিতিশীলতা প্রশমনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: