আন্তর্জাতিক

এভারেস্টে বরফ ধসে ১২ জনের প্রাণহানি

এভারেস্ট
এভারেস্ট

এভারেস্ট পর্বতে বরফ ধসে অন্তত ১২ পর্বতারোহীর মৃত্যু হয়েছে মৃতদের সকলেই নেপালী শেরপা। শুক্রবার ভোরে এভারেস্টে পর্বতারোহীরা পর্বতের চূড়ায় কাজ করাকালীন পর্বতে বরফ ধসে এ ঘটনা ঘটে।

পর্বতারোহণের মৌসুমকে সামনে রেখে তারা পর্বতের চূড়ায় কাজ করছিলেন। বিশ্বে সর্বোচ্চ পর্বতচূড়ায় একে সবচাইতে মারাত্মক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন কর্মকর্তা ও উদ্ধারকারীরা।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দিপেন্দ্র পদেল কাঠমান্ডুতে এএফপিকে বলেন, ‘আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। আরো কতজন বরফের নিচে রয়েছে তা জানি না।’

৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) উঁচুতে বেস ক্যাম্পে উদ্ধারকারী টিমের কর্মকর্তা লাকপা শেরপা এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা ১৪ পর্যন্ত হতে পারে।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আং থেরিং শেরপা বলেন, স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে (গ্রিনিচমান সময় ০১০০টায়) ৫ হাজার ৮০০ মিটার (১৯,০০০ ফুট) উঁচুতে এ বরফ ধসের ঘটনা ঘটে। এলাকাটি ‘পপকর্ণ ফিল্ড’ হিসেবে পরিচিত। এটি বিপদসঙ্কুল খুম্বুতে যাওয়ার পথে অবস্থিত।

পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, পর্বতারোহীদের সকলেই নেপালী। (সূত্র: বাসস)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ