উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এবার ঢিল খেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বেনারস হিন্দু কলেজ ক্যম্পাসে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এ নিয়ে ৪র্থ বারের মতো লাঞ্ছিত হলেন তিনি।
এর আগে এ মাসের শুরুর দিকে দিল্লিতে এক অটোরিকশা চালকের হাতে চড় খান কেজরিওয়াল।
এদিকে, আগামী ২৪ ও ৩০ এপ্রিল লোকসভা নির্বাচনের ৫ম ও ৬ষ্ঠ ধাপে উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ ২৬টি আসনে নির্বাচন হবে। এ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: