ভারতে এবারের লোকসভা নির্বাচন কেন্দ্রে কংগ্রেস শাসনের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, একমাত্র বাম দলগুলোই বিজেপির ক্ষমতায় আসাকে ঠেকাতে পারে। শুক্রবার পশ্চিম বঙ্গের শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ও বিজেপির নীতিতে কেনো পার্থক্য নেই। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে মনমোহন সিং যেখানে শেষ করবেন, ঠিক সেখান থেকেই মোদিকে শুরু করতে হবে। এসময় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারের অবসান হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন রাজ্যের প্রভাবশালী এই বাম নেতা।
তিনি বলেন, নৈতিকতা বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতালিপ্সু দলে পরিণত হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: