আন্তর্জাতিক

ডুবে যাওয়া দক্ষিণ কোরিয়ার ফেরির ক্যাপ্টেন গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া

কমপক্ষে ৪৭৬ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির ক্যাপ্টেন ও দুই ক্রুকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে প্রচলিত নৌ আইনে কর্তব্যে অবহেলা ও যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ৬৯ বছর বয়সী ক্যাপ্টেন লি জুন-সিওকের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ফেরিটি প্রথম বিপদ সংকেত পাঠানোর ৪০ মিনিটের বেশি সময় পরও কেন যাত্রীদের নিজ নিজ আসন ও কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল? জবাবে লি জুন-সিওক বলেন, ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী জাহাজ ছিল না। আশপাশে মাছ ধরার কোনো নৌকা বা অন্য জাহাজ ছিল না। ওই সময় জোয়ারের তোড় ছিল বেশি। পানি ছিল ঠান্ডা। এসব বিবেচনায় নিয়ে যাত্রীদের ওই আদেশ দিয়েছিলেন তিনি।

ছয় হাজার ৮২৫ টনের সেউল নামের ফেরিটি গত বুধবার দক্ষিণ কোরিয়ায় উপকূলে ডুবে যায়। ফেরি দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২৭৩ জন। তাদের অধিকাংশই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। অবকাশ যাপনের জন্য জেজু দ্বীপের উদ্দেশে তারা ওই ফেরিতে চড়ে ইনচিওন বন্দর থেকে রওনা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ