দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরি থেকে রোববার ডুবুরিরা আরো ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। ৪দিন আগে শিশুসহ কয়েকশ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়।
একজন কোস্টগার্ড মুখপাত্র বলেন, আরো ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬।
তিনি বিস্তারিত আর কিছু না জানালেও বার্তা সংস্থা ইয়নহুপ বলছে, ১০টি মৃতদেহের মধ্যে ৮টি পুরুষের ও ২টি নারীর।
বুধবার সকালে ৪৭৬ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে ৩৫০ জনই স্কুল শিক্ষার্থী। কিন্তু উদ্ধার হয়েছে মাত্র ১৭৪ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: