আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৪২

সংঘর্ষ
সংঘর্ষ

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি ট্রাক্টর ট্রলির ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার দেরা গাজী খান খান থেকে করাচিগামী বাসটি সুক্কুর জেলার মহাসড়কের পানো আকিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ট্রলিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সুক্কুরের পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন শাহ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই বাসচালক মারা যান। দুর্ঘটনায় আহত হন ট্রলিচালক।

তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ এখনো পরিস্কার নয়। হাসপাতালে নেয়া হলে আরও ১২ জনের মৃত্যু হয়। হতাহতদের মধ্যে নারী এবং শিশু ও রয়েছে।

শারজীল খারাল নামের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ