ভারতে লোকসভা নির্বাচনে প্রচারণার সময় মোদী-বিরোধীদের পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দেয়ায় এবার নিজ দলের কড়া সমালোচনার সম্মুখীন হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গিরিরাজ সিং। রোববার দলের প্রেসিডেন্ট রাজনাথ সিং তাকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
রাজনাথ সিং বলেন, গিরিরাজ সিংয়ের মন্তব্যে প্রতি বিজেপির কোনো সমর্থন নেই।
তবে নিজ মন্তব্যের বিষয়ে এখনো অনড় রয়েছেন বিজেপির এ নেতা।
সংবাদ মাধ্যমে এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ভুল কিছু বলেননি তিনি তবে এটি শুধু তাদের জন্যই যারা পাকিস্তানের প্রতি সহমর্মী।
এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের দায়ে বিহারের এ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দল।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে ছড়া লেখার দায়ে গ্রেপ্তার হয়েছেন ২ যুবক। এদিকে, আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ট ধাপ।