আন্তর্জাতিক

ইয়েমেনে ড্রোন হামলায় ৪০ জঙ্গি নিহত

ইয়েমেনে ড্রোন হামলা
ইয়েমেনে ড্রোন হামলা

জঙ্গিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলে চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় দুই দিনে ৪০ জন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছেন। মধ্য ইয়েমেনে শনিবারের ড্রোন হামলায় ৩ জন সাধারণ নাগরিক ও ১০ জঙ্গি এবং রোববারের হামলায় ৩০ জন জঙ্গি নিহত হয়।

বিবিসি সূ্ত্র মতে, সন্ত্রাসীরা গুরুত্বপূর্ণ বেসামরিক এবং সামরিক বিভিন্ন লক্ষ্যে আঘাত হানার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে এ হামলা চালানো হয় বলে উচ্চ নিরাপত্তা কমিটির এক কর্মকর্তার বরাত দিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়।

যুক্তরাষ্ট্র ইয়েমেনে আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের কথা স্বীকার করে এলেও এ ধরনের অভিযান চালানোর ব্যাপারে কোনো মন্তব্য করে না।

গত মাসে ইয়েমেনের রাষ্ট্রপতি মনসুর হাদি জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা করলে অনেক আল কায়েদা জঙ্গি নিহত হয়।

এদিকে, গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে আসছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ