ভারতে লোকসভা নির্বাচনে ৬ষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ দফায় ভোট হচ্ছে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির ১১৭ আসনে। এগুলোর মধ্যে-আসামে হচ্ছে ৬টি আসন, বিহার ও ছত্তিশগড়ে ৭টি, জম্মু ও কাশ্মিরে ১টি আসন, ঝাড়খণ্ডে ৪টি, মধ্যপ্রদেশে ১০টি, মহরাষ্ট্রে ১৯টি, রাজস্থানে ৫টি, তামিলনাড়ুতে ৩৯টি, উত্তরপ্রদেশ ১২টি, পশ্চিমবঙ্গে ৬টি এবং পদুচেরির একটি আসনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে প্রভাবশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিজেপির সুষমা স্বরাজ, সমাজবাদী পার্টির মুলায়াম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, কংগ্রেসের মোহাম্মাদ আজহার উদ্দিন ও হেমা মালিনী।
গেলো নির্বাচনে এ ১১৭টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ৩৭টি এবং বিজেপি ২৪টি আসন। (সূত্র : এনডিটিভি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: