আন্তর্জাতিক

বিশ্বের গণমাধ্যমগুলোতেও রানা প্লাজা প্রথম বার্ষিকীর খবর

বিশ্বের গণমাধ্যম
বিশ্বের গণমাধ্যম

রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীর খবর বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, টেলিগ্রাফ, ওয়াল স্ট্রিট জার্নালসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে। এছাড়া, বিবিসির টিভি, রেডিও এবং অনলাইন ভার্সনে সংবাদটি প্রচার করা হয়েছে।

রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে ব্যাস্ততম অক্সফোর্ড স্ট্রিটে মানববন্ধন করা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। এছাড়া, নিহতদের স্মরণে স্থানীয় সময় আজ সকাল ১১:৩৮ মিনিটে মানববন্ধন করা হয়।

এদিকে, দ্যা টেলিগ্রাফের খবরে রানা প্লাজায় শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা বলা হয়েছে। বেসরকারি সংস্থা একশন এইডের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায় ওই সময় রানা প্লাজায় ২০২ জন শ্রমিক ছিলেন যাদের বয়স ছিল ১৮ বছরের নীচে। একইসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে বলা হয় ক্রেতা এবং পরিদর্শকরা যখন আসতেন তখন শিশু শ্রমিকদের জোরপূর্বক বাথরুমে আটকে রাখা হতো।

এছাড়া, ওয়াল স্ট্রীট জার্নালের খবরে বলা হয় রানা প্লাজা দুর্ঘটনার ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ