যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রসাশনে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমদ।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসেফিক আইসল্যান্ডার্স বিষয়ক পরামর্শক কমিশনে নিয়োগের জন্য ১৪ সদস্যের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে নীনা আহমদের নাম সবার ওপরে। এতে ভারতীয় বংশোদ্ভূত তিন জনের নামও রয়েছে।
নীনা এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসেফিক জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করছেন। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: